Country

2 years ago

M K stalin:বিরোধীদের প্রথমে বৈঠকে ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী মোদী : স্ট্যালিন, ইউসিসি নিয়েও বিঁধলেন

PM Modi was afraid of the opposition at the first meeting: Stalin also criticized the UCC
PM Modi was afraid of the opposition at the first meeting: Stalin also criticized the UCC

 

চেন্নাই, ২৯ জুন : বিরোধীদের প্রথমে বৈঠক দেখে ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এমনই দাবি করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। একইসঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) নিয়েও কেন্দ্রকে বিঁধলেন স্ট্যালিন। বৃহস্পতিবার স্ট্যালিন বলেছেন, "পাটনায় বিরোধী দলগুলির প্রথম বৈঠকের পরে প্রধানমন্ত্রী মোদী ভয় পেয়েছেন, তাই তিনি পরিবারতান্ত্রিক রাজনীতির কথা বলেছেন। কালাইগনার (প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি) আমাকে শুধু তাঁর ছেলে হিসেবে দেখেননি, তাঁর কাছে সব ক্যাডারই তাঁর সন্তান।"

অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) প্রসঙ্গে মুখ খুলে স্ট্যালিন বলেছেন, "তিনি (প্রধানমন্ত্রী মোদি) বলেছেন ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করা হবে এবং বলেছেন আমাদের দেশে দু'টি আইন থাকা উচিত নয়। তিনি ধর্মীয় সংঘাত বাড়াতে এবং জেতার জন্য (নির্বাচনে) জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন। আমি নিশ্চিত, আসন্ন লোকসভা নির্বাচনে জনগণ বিজেপিকে উচিত শিক্ষা দেবে।"


You might also like!