Breaking News

 

Country

2 years ago

PM Modi on AI: AI-এর অপব্যবহার উদ্বেগের, জঙ্গিদের কাছে পৌঁছলে বড় বিপদ! অশঙ্কা প্রধানমন্ত্রীর

PM Modi on AI
PM Modi on AI

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের বাড়বাড়ন্ত দেশের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে। এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গ্লোবাল পার্টনারশিপ সামিটে এবিষয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, একুশ শতকে বিজ্ঞানের বড় প্রাপ্তি AI। তবে এই এই প্রযুক্তির অনেক খারাপ দিকও রয়েছে।

এবিষয়ে তিনি দেশের নিরাপত্তার প্রসঙ্গও টেনে আনেন। তাঁর কথায়, এই প্রযুক্তি জঙ্গিদের হাতে পড়লে তা দেশের জন্য খুবই চিন্তার বিষয় হয়ে উঠবে। সেকারণে AI এর অপব্যবহার বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

সম্প্রতি ডিপফেক নিয়ে রীতিমতো সরগরম দেশের প্রতিটি প্রান্ত। ওই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে একাধিক ব্যক্তির ভুয়ো ভিডিও। এর আগেও একাধিকবার এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। একইভাবে ফের সচেতনতার বার্তা দিলেন তিনি।


You might also like!