Country

2 years ago

Narendra Modi : স্থিতিশীল সরকারের কারণেই দেশের দ্রুত উন্নয়ন হচ্ছে : প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi (File picture)
Narendra Modi (File picture)

 

মেহসানা, ৩০ অক্টোবর : স্থিতিশীল সরকারের কারণেই দেশের দ্রুত উন্নয়ন হচ্ছে। মানুষ জানেন আমি যখন কোনও অঙ্গীকার করি, আমি তা পূরণও করি। সোমবার গুজরাটের মেহসানায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী এদিন মেহসানায় ৫,৯৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আজ ৩০ অক্টোবর এবং আগামীকাল ৩১ অক্টোবর, এই দু'টি দিনই আমাদের জন্য খুব অনুপ্রেরণাদায়ক। আজ গোবিন্দ গুরুজীর মৃত্যুবার্ষিকী, যিনি স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। আর আগামীকাল সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী। আমাদের প্রজন্ম বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি দেখেছে। আমরা সর্দার প্যাটেলের প্রতি আমাদের সর্বোচ্চ ভক্তি প্রদর্শন করেছি। আগামী প্রজন্ম সর্দার প্যাটেলের মূর্তির দিকে তাকাবে কিন্তু তাঁরা মাথা নত করবে না, তাঁদের মাথা উঁচু করে থাকবে।"

প্রধানমন্ত্রীর কথায়, "এখানে আসার আগে, অম্বাজি মন্দির দেখার সুযোগ হয়েছিল আমার, যেভাবে 'গব্বর' (আম্বাজি গ্রামের পশ্চিমে একটি ছোট টিলা যা দেবীর আদি আসন বলে বিশ্বাস করা হয়) গড়ে তোলা হচ্ছে, গতকাল 'মন কি বাত'-এ আমি সেই সম্পর্কে কথা বলেছিলাম। আজ ৬০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করা হয়েছে... এই প্রকল্পগুলি কৃষকদের শক্তিশালী করবে। এই প্রকল্পগুলির কারণে মেহসানার আশেপাশের সমস্ত জেলা উপকৃত হবে।" প্রধানমন্ত্রী আরও বলেছেন, সমগ্র বিশ্ব এখন ভারতের উন্নয়ন নিয়ে আলোচনা করছে। চাঁদে ভারতের অবতরণকে বিশ্বজুড়ে প্রশংসা করা হয়েছে এবং বিশ্ব অবাক হয়েছে যে আমরা কীভাবে জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করেছি।"


You might also like!