
নয়াদিল্লি, ২৭ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে দিল্লির প্রগতি ময়দানের ভারত মন্ডপম মঞ্চে, সপ্তম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৩-এর শুভ উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র দেশে নির্বাচিত প্রতিষ্ঠানে ১০০টি ৫জি ল্যাব উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিদিন প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে, আমরা বলতে পারি ভবিষ্যত এখানে ও এখন।
প্রধানমন্ত্রীর কথায়, আমরা শুধুমাত্র দেশে ৫জি প্রসারিত করছি না বরং ৬জি প্রযুক্তির ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার দিকেও এগিয়ে যাচ্ছি... ২জি (ইউপিএ সরকারের সময় স্পেকট্রাম বরাদ্দ) এর সময় কী হয়েছিল তা সবাই জানে। আমাদের সরকারের আমলে ৪জি সম্প্রসারিত হলেও আমাদের গায়ে কোনও দাগ লাগেনি। আমি আত্মবিশ্বাসী যে ভারত ৬জি প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেবে।"
