Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Manipur:মণিপুরের জন্য শান্তির আবেদন প্রধানমন্ত্রীর, বললেন কেন্দ্র ও রাজ্য সমাধান খোঁজার প্রচেষ্টা চালাচ্ছে

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৫ আগস্ট : হিংসা বিধ্বস্ত উত্তর-পূর্বের রাজ মণিপুরের জনগণের জন্য শান্তি আবেদন ও কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, মণিপুরে শান্তি প্রতিষ্ঠার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার সমাধান খোঁজার জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছে। স্বাধীনতা দিবসের বক্তৃতায় মণিপুরের জন্য শান্তি প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী মোদী।

৭৭-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে দিল্লির লালকেল্লার প্রাকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলন করেছেন। জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। লালকেল্লার প্রাকার থেকে মণিপুরে শান্তির আবেদন করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, "দেশ মণিপুরের জনগণের পাশে রয়েছে... সমাধান শুধুমাত্র শান্তির মাধ্যমেই পাওয়া যেতে পারে। কেন্দ্র ও রাজ্য সরকার সমাধানের জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছে।"




You might also like!