Country

2 years ago

Central govt job scam: চাকরির পরীক্ষায় কারচুপি রুখতে পরিকল্পনা কেন্দ্রের!

Planning center to prevent fraud in the job examination!
Planning center to prevent fraud in the job examination!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষায় কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। এই সংক্রান্ত বিল প্রস্তাব আকারে সংসদে পেশ হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে । শাস্তি হিসেবে ১০ বছরের জেল এবং ১ কোটি টাকা জরিমানার কথা বলা হয়েছে প্রস্তাবিত বিলে।

বিলটি প্রস্তাব আকারে লোকসভা পেশ করা হতে পারে চলতি সপ্তাহের শুক্রবার কিংবা আগামী সোমবার। এই বিলের আওতায় আসবে ইউপিএসসি, এসএসসি এবং রেল। NEET, JEE, এবং CUET-কে একইসঙ্গে এর আওতায় নিয়ে আসা হবে। সুত্রের খবর, গত সপ্তাহে খসড়া বিলটি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেয়েছিল।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখার সময় সরকারি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেনিয়ম রুখতে সরকারি চিন্তাভাবনার কথা জানিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপরেই প্রশ্নপত্র ফাঁস রুখতে বিল আনার পরিকল্পনার কথা জানা গেছে।

You might also like!