
দেহরাদূন, ২২ জানুয়ারি : মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলা। রবিবার সকাল ৮.৫৮ মিনিট নাগাদ পিথোরাগড় জেলায় হালকা কম্পাঙ্কের ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল মাত্র ৩.৮।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রবিবার সকাল ৮.৫৮ মিনিট নাগাদ পিথোরাগড় জেলায় ৩.৮ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল পিথোরাগড় জেলা থেকে ২৩ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। ২৯.৭৮ অক্ষাংশ ও ৮০.১৩ দ্রাঘিমাংশ।
