Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Begusarai: বেগুসরাইয়ে বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে মৃত্যু একজনের

person died due negligence electricity department (Symbolic Picture)
person died due negligence electricity department (Symbolic Picture)

 

বেগুসরাই, ৮ আগস্ট  : বিহারের লোহিয়া নগর সহকারী থানা এলাকায় বিদ্যুৎ দফতরের গাফিলতির জেরে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি বাঘি শান্তি শাহ চকের কাছে ঘটেছে। মৃতের নাম সুরেশ মাহতো (৩৬)।

ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে আসা স্বজনরা ঘটনা প্রসঙ্গে জানান, ভারী বৃষ্টিতে বিদ্যুতের তার জড়ানো পিপল গাছের একটি ডাল ভেঙে দোকানের ওপর পড়ে। যার জেরে দোকানে থাকা সুরেশ মাহাতো বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং তাঁর মৃত্যু হয়।

নিহতের স্বজনরা বলছেন, শান্তি শাহ চকের আশপাশের কোনও এলাকায় বৈদ্যুতিক খুঁটি বসানো হয়নি। এলাকার লোকজন প্রধান সড়ক থেকে বাঁশ ও তার নিয়ে বিদ্যুৎ সংযোগ নেয়। এজন্য বহুবার ওয়ার্ড কাউন্সিলরসহ অন্যরা বিদ্যুৎ বিভাগকে খুঁটি বসানোর জন্য বলেছে। কিন্তু বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তাতে কর্ণপাত করেননি। এই গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে সুরেশের। বিদ্যুৎ বিভাগের উচিত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়া। পুলিশ মঙ্গলবার ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

You might also like!