Country

2 years ago

Ravi Shankar Prasad:মমতার মতো মানুষজন রোহিঙ্গাদের আশ্রয় দেয় ও তাদের জন্য শরণার্থী মর্যাদা চায় : রবিশঙ্কর প্রসাদ

Ravi Shankar Prasad
Ravi Shankar Prasad

 

প্রয়াগরাজ, ১৪ মার্চ : সিএএ-র বিরোধিতা করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। বৃহস্পতিবার রবিশঙ্কর প্রসাদ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষজন রোহিঙ্গাদের আশ্রয় দেয় এবং তাদের জন্য শরণার্থী মর্যাদা চায়। এটা ঠিক নয়, এটি আসলে ভোটব্যাঙ্কের রাজনীতি।

বৃহস্পতিবার উত্তর প্রদেশের প্রয়াগরাজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন, "সিএএ পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে যারা ধর্মীয় ভিত্তিতে নির্যাতিত, তাঁদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে। আমাদের ভুলে গেলে চলবে না যে এই তিনটি দেশ ইসলামিক প্রজাতন্ত্র। যারা নিজেদের দেশ ছেড়ে ভারতে জীবন বাঁচাতে এসেছেন, তাঁদের রক্ষা করা আমাদের সংস্কৃতি ও কর্তব্য।"


You might also like!