Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Howrah Digha Tamralipta Express,:দিঘাগামী তাম্রলিপ্ত এক্সপ্রেসে ধোঁয়া, আতঙ্কে নেমে পড়লেন যাত্রীরা

Passengers fell down in panic on the Digha-bound Tamralipta Express
Passengers fell down in panic on the Digha-bound Tamralipta Express

 

তমলুক, ১০ জানুয়ারি : দিঘাগামী তাম্রলিপ্ত এক্সপ্রেসের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোনোয় আতঙ্ক ছড়াল। ধোঁয়ার জেরে লবণ সত্যাগ্রহ হল্ট স্টেশনে ট্রেনটিকে থামানো হয়। আতঙ্কে সব যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। লোকো পাইলট ও তাঁর সহকারী ধোঁয়া বের হওয়া জায়গাটিতে কাজ করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ২০ মিনিট বাদে ছাড়ে ট্রেনটি।

রেল সূত্রের খবর, বুধবার সকালে দিঘাগামী তাম্রলিপ্ত এক্সপ্রেসের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কোনও রকম ঝুঁকি না নিয়ে ট্রেন থামিয়ে দেন চালক। এরপর যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দিঘার উদ্দেশ্যে রওনা হয় তাম্রলিপ্ত এক্সপ্রেস।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…