Country

2 years ago

Pandal collapsed in madhya pradesh:মধ্যপ্রদেশের দামোহ-তে ভেঙে পড়ল বিয়েবাড়ির প্যান্ডেল, কমবেশি আহত ৭-৮ জন

Pandal collapsed in madhya pradesh
Pandal collapsed in madhya pradesh

 

দামোহ, ২৬ জুন : মধ্যপ্রদেশের দামোহ জেলায় বিয়েবাড়ির প্যান্ডেল ভেঙে আহত হয়েছেন ৭-৮ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত অবস্থায় তাঁকে জব্বলপুরের হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের অবস্থা স্থিতিশীল রয়েছে। রবিবার রাতে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্যান্ডেলটি। কাঠামো ভেঙে আহত হন ৭-৮ জন। তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দামোহ জেলা হাসপাতালের চিকিৎসক ডাঃ অমিত কুমার বলেছেন, ৭-৮ জনকে হাসপাতালে আনা হয়েছিল। একজনের অবস্থা গুরুতর এবং তাঁকে জব্বলপুরে রেফার করা হয়েছে, অন্যদের অবস্থা স্থিতিশীল। ঝড় ও বৃষ্টির তান্ডবে বিয়েবাড়ির আনন্দ শেষমেশ ভেস্তে যায়।

You might also like!