Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Pak dron enter punjab: পঞ্জাবে পাকিস্তানি ড্রোনের অনুপ্রবেশ, বিএসএফ গুলি করতেই উধাও

Pakistani drone incursion into Punjab, BSF escapes firing
Pakistani drone incursion into Punjab, BSF escapes firing

 

চন্ডিগড়,২৮ নভেম্বর : সোমবার রাতে পঞ্জাবে পাকিস্তানি ড্রোন প্রবেশের পর বিএসএফ গুলি করে তা ফিরিয়ে দেয়। বিএসএফ পাকিস্তানের দিক থেকে অনুপ্রবেশকারী ড্রোনটির উপর গুলি চালায় এবং তা ফিরিয়ে দেয়। বিএসএফ পরে সতর্কতামূলক তল্লাশি অভিযানও চালায়। বিএসএফ জানিয়েছে, সোমবার রাতে গুরুদাসপুর সেক্টরের অধীনে বিওপি সাধনওয়ালিতে মোতায়েন ২৭ ব্যাটালিয়ন দল ভারতীয় সীমান্তে একটি ড্রোন দেখতে পায়। তারপরে বিএসএফ গুলি চালায়।

এরপর ড্রোনের শব্দ বন্ধ হয়ে যায়। মনে করা হচ্ছে, ড্রোনটি হয়তো পাকিস্তানি সীমান্তে ফিরে গেছে অন্যথায় ভারতীয় সীমান্তের কোথাও বিধ্বস্ত হয়েছে। এর ভিত্তিতে মঙ্গলবার সকালে সীমান্ত এলাকায় তল্লাশি অভিযানও চালায় বিএসএফ। শেষ পাওয়া খবর অনুযায়ী বিএসএফ এখনও ড্রোনটি খুঁজে পায়নি। বিএসএফ জানিয়েছে, গত ১৫ দিনের মধ্যে ১৩টি পাকিস্তানি ড্রোন ভারতীয় সীমান্তে প্রবেশ করেছে।


You might also like!