Country

2 years ago

Manohar Lal Khattar:রাস্তায় ও সোশ্যাল মিডিয়ায় বিরোধীদের মিথ্যা প্রচারের জবাব দিতে হবে : মনোহর লাল খট্টর

Manohar Lal Khattar
Manohar Lal Khattar

 

চন্ডিগড়, ২৮ অক্টোবর  :রাস্তায় ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিরোধীদের মিথ্যা প্রচারের জবাব দিতে হবে। শনিবার, নিজের বাসভবনে একথা বলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।

এদিন, নিজের বাসভবনে মনোহর লাল খট্টর নবনিযুক্ত বিজেপি রাজ্য সভাপতি নায়েব সাইনিকে স্বাগত জানানোর পরে কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন। মুখ্যমন্ত্রী দলের সমস্ত বিধায়ক ও সাংসদদের নির্দেশ দিয়েছেন যে, ২৫ দিনের জন্য একটি কর্মসূচি ঠিক করতে হবে। শুধু তাই নয়, রাজ্যের সমস্ত গ্রামে গিয়ে জনসাধারণের উদ্দেশে আলোচনা কর্মসূচিও পালন করতে হবে। এজন্য বিজেপি সংগঠনের পক্ষ থেকে একটি কর্মসূচি তৈরি করে প্রকাশ করা হবে।

শনিবার এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিলেন, হরিয়ানা বিধানসভার স্পিকার জ্ঞান চাঁদ গুপ্ত, সহযোগিতা মন্ত্রী বনোয়ারি লাল, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী কমলেশ ধান্ডা, বিধায়ক অসীম গয়াল, সুভাষ সুধা সহ প্রমুখ। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, বিরোধীদের ছড়ানো মিথ্যা প্রচার অবিলম্বে বন্ধ করতে হবে। প্রতিটি গ্রামের অলিতে-গলিতে গিয়ে দলীয় কর্মীদের এই অপপ্রচারের মোকাবেলা করতে হবে। শুধু রাস্তাঘাটে নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও বিরোধীদের মিথ্যা প্রচারের জবাব দিতে হবে বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন।

You might also like!