
নুহ, ২২ আগস্ট : হরিয়ানার নুহ জেলায় ধর্মীয় শোভাযাত্রাকে কন্দ্র করে সম্প্রতি যে অশান্তি ছড়ায়, তার অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। নুহ হিংসায় অভিযুক্তর এনকাউন্টারের সময় তার পায়ে গুলি করা হয়। এরপর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গুরুগ্রামের টাউরু এলাকায় সংঘর্ষের পর অভিযুক্ত আমিরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গত ৩১ জুলাইয়ের হিংসার ঘটনায় এক অভিযুক্তকে টাউরুর কাছে আরাবলিস থেকে গ্রেফতার করা হয়েছে। আমির নামে ওই অভিযুক্ত সংঘর্ষের পর পাহাড়ে লুকিয়ে ছিল এবং সোমবার রাতে তাকে গ্রেফতার করতে যাওয়া সিআইএ দলকে সে গুলি করে। পুলিশ পাল্টা গুলি চালালে তার পায়ে গুলি লাগে। অভিযুক্ত আমির নলহার মেডিকেল কলেজে ভর্তি। তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও পাঁচটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
