Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Militant Killed in Kashmir : কাশ্মীরের সন্ত্রাসী উপদ্রব বেড়েই চলেছে, এবার বারামুল্লায় এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি

Militant Killed in Kashmir  (Symolic Picture)
Militant Killed in Kashmir (Symolic Picture)

 

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরে বিগত কিছু দিন ধরে জঙ্গিদের উপদ্রব বেড়েই চলেছে। এবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে এক সন্ত্রাসবাদী। নিহত জঙ্গির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, শনিবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার উরির হাথলাঙ্গা এলাকায় এনকাউন্টার শুরু হয়।

সন্ত্রাসবাদীদের সঙ্গে সেনাবাহিনী ও বারামুল্লা পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এই এনকাউন্টারে নিকেশ হয়েছে এক সন্ত্রাসবাদী। ওই এলাকায় সম্ভবত আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে, তা গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী। অভিযান জারি রয়েছে।

You might also like!