Country

2 years ago

Electrocution Death: হরিদ্বার থেকে ফেরার পথে হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুড়ে ছাই ৫ পুণ্যার্থী

On the way back from Haridwar, 5 pilgrims were electrocuted by high tension cables
On the way back from Haridwar, 5 pilgrims were electrocuted by high tension cables

 

লখনউ, ‍১৬ জুলাই  : হরিদ্বার থেকে গঙ্গার জল নিয়ে ফেরার পথে হাইটেনশন তারের সঙ্গে গাড়ির ছোঁয়া লাগতেই বিদ্যুৎ ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে। সেই সময় গাড়ির মধ্যে যারা ছিলেন, সকলেই বিদ্যুৎস্পৃষ্ট হন, ছিটকে পড়েন মাটিতে। মৃত্যু হয় পাঁচ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরও কয়েকজন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মিরট জেলায়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার মিরটের ভবনপুর রালি চৌহান গ্রামে ফিরছিলেন একদল পুণ্যার্থী। তাঁরা কানওয়ার যাত্রার জন্য হরিদ্বার গিয়েছিলেন। সেখান থেকে গঙ্গার জল নিয়ে গ্রামে ফিরছিলেন তাঁরা। সামনেই একটি ভাড়া করা টেম্পোয় বাজছিল ডিজে। গ্রামে ঢুকতেই ঘটে বিপত্তি। সামনেই অত্যন্ত নীচুতে ঝুলছিল হাইটেনশন তার।

গাড়ির সঙ্গে তারের স্পর্শ হতেই গাড়িটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। গাড়ির মধ্যে ও আশেপাশে যারা ছিলেন, তাঁরাও এক নিমেষে বিদ্যুতের ঝটকা খেয়ে মাটিতে পড়ে যান। এই অবস্থা দেখে গ্রামে হুড়োহুড়ি পড়ে যায়। কয়েকজন গ্রামবাসী পাওয়ার স্টেশনে খবর দেন এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে বলেন। কিন্তু যতক্ষণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়, ততক্ষণে অনেকটাই দেরী হয়ে গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। হাসপাতালে নিয়ে গেলে আরও চারজনের মৃত্যু হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আরও পাঁচজন। এদের মধ্যে দুইজনের অবস্থা সঙ্কটজনক। এই ঘটনার পরই গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে রাস্তা অবরোধ করেন। গাফিলতির জন্য বিদ্যুৎ বিভাগকে দায় নেওয়ার এবং আধিকারিকদের কড়া শাস্তির দাবি করেন তাঁরা।

You might also like!