
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কংগ্রেসের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউণ্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে লোকসভা ভোটের আগে। এমনই এক চাঞ্চল্যকর তথ্য নিয়ে সরব হলেন কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন। অভিযোগ, কংগ্রেস ও যুব কংগ্রেসের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হয়েছে। সাংবাদিক সম্মেলনে এই তথ্য় জানিয়েছেন সাংসদ অজয় মাকেন।
তিনি জানিয়েছেন, 'অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করায় বেতন দেওয়া যাচ্ছে না। কোনও বিলও দেওয়া যাচ্ছে না। দলের সবকিছুর উপর এর প্রভাব পড়বে। এর ফলে শুধু ন্যায়যাত্রা নয়, ক্ষতি হবে দলের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডেও। বৃহস্পতিবার আমরা জানতে পারি, আমরা যে চেক দিচ্ছি, তা ব্যাঙ্কগুলিতে ভাঙানো যাচ্ছে না। খোঁজখবর নিয়ে জানতে পারি, যুব কংগ্রেসেগের অ্যাকাউন্টগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। তালাবন্দি করা হচ্ছে দেশকে। ভেঙে পড়ছে দেশের গণতন্ত্র। আর কয়েক সপ্তাহ পরেই নির্বাচনের দিন ঘোষণা হবে। সরকার এই পদক্ষেপ করে কী প্রমাণ করতে চায়? দেশের প্রধান দলগুলো যাতে হিসাব-নিকাশ না রাখতে পারে সেই কৌশলই নিয়েছে কেন্দ্র। আয়কর বিভাগ ২১০ কোটি টাকা পুনরুদ্ধার চেয়েছে। এরপরই জনগণ আমাদের যে অনুদান দিয়েছ সেই টাকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। নির্বাচনের মাত্রা দুই সপ্তাহ আগেই বিরোধীদের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা গণতন্ত্রকে স্তব্ধ করে দেওয়ার সমান।'
