
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বরিষ্ঠ নেতা ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ৯৯তম জন্মবার্ষিকীতে সুশাসন দিবস উদযাপন হচ্ছে দেশজুড়ে। দিনটি স্মরণীয় করে রাখতে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর গুণাবলীকে স্মরণ করে বিজেপি এক্স হ্যান্ডেলে লিখেছে - 'প্রাক্তন প্রধানমন্ত্রী 'ভারতরত্ন' শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী জিকে আন্তরিক শ্রদ্ধা, ভারতীয় রাজনীতির চূড়া, লক্ষ লক্ষ বিজেপি কর্মী এবং আমাদের অনুপ্রেরণার উৎস।' তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে, বিজেপি সভাপতি জেপি নাড্ডাও এক্স হ্যান্ডেলে লিখেছেন - 'জাতীর উন্নতি এবং জনসেবায় নিবেদিত তাঁর সমগ্র জীবন সর্বদা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।'
