Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Narendra Modi :২৯ জানুয়ারি পরীক্ষা পে চর্চার সপ্তম সংস্করণ, শিক্ষার্থীদের চাপ-মুক্ত করতে কথা বলবেন প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৬ জানুয়ারি : চাপমুক্ত পরীক্ষার আবহ তৈরির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি বছরই পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। এ বছর পরীক্ষা পে চর্চার আয়োজন করা হচ্ছে আগামী ২৯ জানুয়ারি, পরীক্ষা পে চর্চার সপ্তম সংস্করণ এটি। ওই দিন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে কথা বলবেন তিনি। শিক্ষা মন্ত্রক সূত্রের খবর, এ বছর ৪ হাজারের বেশি অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করবেন। অনুষ্ঠানটি দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে।

গত ৬ বছর ধরে প্রতি বছরই প্রধানমন্ত্রী মোদী বোর্ড পরীক্ষার আগে ''পরীক্ষা পে চৰ্চা'' অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষার্থী, তাঁদের বাবা-মা এবং শিক্ষক-শিক্ষিকার সঙ্গে আলাপ-আলোচনা করেন। গত বছরও পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকার সঙ্গে কথোপকথনে লিপ্ত হন প্রধানমন্ত্রী। আর এবার আগামী ২৯ জানুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী মোদী।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…