Country

3 years ago

Rajasthan News:দু'বোনকে বিয়ে করলেন রাজস্থানের ওম হরি

Om Hari of Rajasthan married two sisters
Om Hari of Rajasthan married two sisters

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  পুরুষের বহু বিবাহ দীর্ঘদিন ভারতে প্ৰচলিত ছিল। কিন্তু আইন করে হিন্দুদের বহু বিবাহ বন্ধ করা হয়েছে। সেই পরিস্থিতিতেই নতুন নজির গড়লো রাজস্থানের ওম হরি। ঘটনাসূত্রে জানা যায়,একসঙ্গে দুই বোনকে বিয়ে করলেন তিনি। এমন বিবাহের ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। তবে কিনা পাত্রের ইচ্ছেতে এই কাণ্ড ঘটেনি। বরং প্রস্তাব এসেছিল পাত্রীপক্ষ থেকেই। এমন প্রস্তাব কেন দেওয়া হল? রাজি হলেন কেন যুবক?সেখানেই আছে একটি দুঃখের ঘটনা।

  বাবুলাল মীনা টোঙ্কের সিন্দা এলাকার বাসিন্দা। বাবুলালের মেয়ে কান্তাকে বিয়ের প্রস্তাব দেন যুবক ওম হরি মীনা। ওম স্নাতক। অন্যদিকে কান্তা উর্দু নিয়ে এমএ পাশ করেছেন। ওমকে অপছন্দও হয়নি কান্তার। তথাপি বিয়ের প্রস্তাব পেয়ে দ্বিধায় পড়েন তরুণী। কারণ তাঁর মানসিক ভারসাম্যহীন ছোট বোন সুমন। সকাল থেকে রাত অবধি যাঁর দেখভাল করতে হয় কান্তাকেই। ক্লাস এইটের বেশি পড়তে পারেনি সুমন। দিদির সাহায্য ছাড়া এক পা চলতে পারেন না। দিদি ছাড়া তার জীবন যে অন্ধকার - দিদিও তা উপলব্ধি করে। বোনের কথা ভেবেই ওমকে অভিনব প্রস্তাব দেন কান্তা। জানান, বিয়ের পরে সুমন তাঁর সঙ্গে থাকবে। এমনকী আমাকে বিয়ে করতে হলে সুমনকেও বিয়ে করত হবে। শুরুতে অস্বস্তিতে পড়লেও শেষ পর্যন্ত একসঙ্গে দুই বোনকে বিয়ে করতে রাজি হন ওম। গত ৫ মে কান্তা ও সুমনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যুবক। ওম বলে সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে ও সুমনের অন্ধকার ভবিষ্যতের কথা ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

You might also like!