Country

2 years ago

BJP MP Nayab Singh Saini:হরিয়ানার বিজেপির নতুন সভাপতি নিযুক্ত এন এস সাইনি, বললেন অনেক বড় দায়িত্ব দিয়েছে দল

BJP MP Nayab Singh Saini
BJP MP Nayab Singh Saini

 

চন্ডীগড়, ২৮ অক্টোবর : হরিয়ানায় বিজেপির নতুন সভাপতি নিযুক্ত হলেন বিজেপি সাংসদ নায়াব সিং সাইনি। দলের হাইকমান্ড থেকে বড় দায়িত্ব পাওয়ার পর সাইনি বলেছেন, একজন ছোট কর্মীকে অনেক বড় দায়িত্ব দিয়েছে দল। শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাইনি বলেছেন, "এত বড় দায়িত্ব দেওয়ায় আমি কৃতজ্ঞ। আমার প্রতি দলের যে প্রত্যাশা রয়েছে তা পূরণ করব। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব।"

সাইনি আরও বলেছেন, "আমাদের সামনে ২০২৪ সালের লোকসভা নির্বাচন রয়েছে, এখান থেকে সমস্ত ১০টি আসনেই বিজেপি জয়লাভ করবে। বিধানসভা নির্বাচনও হবে, আমাদের দল মনোহর লাল খাট্টার সরকার ও কেন্দ্রীয় সরকারের জনকল্যাণ মূলক প্রকল্পের জনসাধারণের সামনে তুলে ধরবে।"

সাইনি হরিয়ানা বিজেপির সভাপতি নির্বাচিত হওয়ায় খুশির আবহে গেরুয়া শিবিরে, কুরুক্ষেত্রে এদিন সকালেই সাইনিকে সংবর্ধনা জানানো হয়। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারও তাঁকে অভিবাদন জানান।

You might also like!