Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Delhi: দিল্লি-সহ উত্তর ভারত শীতে কাঁবু, ঘন কুয়াশায় রেল, গাড়ি ও বিমান চলাচল প্রভাবিত

Northern India including Delhi is cold in winter
Northern India including Delhi is cold in winter

 

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর : দিল্লি-সহ গোটা উত্তর ভারতজুড়ে কনকনে শীতের দাপট বজায় রয়েছে। ঠান্ডার মধ্যে ঘন কুয়াশায় প্রভাবিত হচ্ছে স্বাভাবিক জনজীবন। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী আরও ৩-৪ দিন এমনই কুয়াশা থাকবে দিল্লি-সহ উত্তর ভারতজুড়ে। আবহাওয়া দফতর পূর্বাভাসে এটাও জানিয়েছে যে, আগামী রবিবার পর্যন্ত পঞ্জাবের বিভিন্ন অংশে ঘন কুয়াশা বজায় থাকবে। এছাড়াও হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তর প্রদেশের কিছু অংশে দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশা।

নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, যা এই মাসের ৩০ তারিখ থেকে উত্তর-পশ্চিম ভারতকে প্রভাবিত করতে পারে। আগামী ৫ দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের পূর্বাভাস নেই। এদিকে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লি-সহ উত্তর ভারতে বৃহস্পতিবারও জনজীবন প্রভাবিত হয়েছে। কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে দিল্লি থেকে আসা এবং ছেড়ে যাওয়া ট্রেনগুলি বিলম্বিত হয়েছে। উত্তর রেল জানিয়েছে, অনেক ট্রেন দেরিতে চলছে। ঘন কুয়াশার জন্য সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। সড়ক দুর্ঘটনা এড়াতে গাড়ির চালকদেরও সতর্কতা করা হয়েছে। বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবাও।


You might also like!