Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Delhi : শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তর ভারত; দিল্লি, পঞ্জাবে জমজমাট ঠান্ডা, শীতে নাজেহাল রাজস্থান

North India shivers in cold current; delhi,
North India shivers in cold current; delhi,

 

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি : প্রবল শৈত্যপ্রবাহে কাঁপছে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা-সহ গোটা উত্তর ভারত। শীতের দাপটে নাজেহাল অবস্থা রাজস্থান ও উত্তর প্রদেশেও। রাজস্থানের মাউন্ট আবু, সিকার, চুরুতে তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী। শীত এতটাই বেশি যে সকালের দিকে গাড়ির ওপর বরফের হালকা আস্তরণ পড়ে যাচ্ছে। উত্তর প্রদেশেও শীতে জবুথবু অবস্থা।

রাজধানী দিল্লিতেও তাপমাত্রার পারদ নিম্নমুখী। প্রবল শীত ও ঘন কুয়াশার কারণে দিল্লিতে রোজই বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জনজীবন। শনিবারও রাজধানী দিল্লিতে প্রভাবিত হয়েছে রেল পরিষেবা। আবার পঞ্জাবের পাঠানকোট, গুরুদাসপুর, হোশিয়ারপুর, ফতেহগড় সাহেব প্রভৃতি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। ঘন কুয়াশারও সতর্কতা জারি রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, উত্তর ভারতে আপাতত শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে, একইসঙ্গে কুয়াশার দাপটও থাকবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…