Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Sonia Gandhi:আর লোকসভায় লড়ার ‘ঝুঁকি’ নয়,বুধেই রাজ্যসভায় মনোনয়ন জমা দেবেন সনিয়া গান্ধী

Sonia Gandhi
Sonia Gandhi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আর ঝুঁকি নয়। লোকসভা ছেড়ে এবার নিরাপদ রাজ্যসভার দিকে ঝুঁকছেন কংগ্রেসের সংসদীয় দলনেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। কংগ্রেস সূত্রের দাবি বুধবারই রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন দেবেন সোনিয়া। মনোনয়ন পেশের সময় তাঁর সঙ্গে থাকবেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে। সূত্রের খবর, রাজস্থান থেকে প্রার্থী হবেন সোনিয়া। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্য রাহুল গান্ধীও (Rahul Gandhi) ন্যায় যাত্রা ছেড়ে দিল্লিতে গিয়েছেন।

কংগ্রেস সূত্র উদ্ধৃত করে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, বুধবার জয়পুর থেকে মনোনয়ন জমা দেবেন সনিয়া। তাঁকে সঙ্গ দেবে দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে, পুত্র রাহুল গান্ধী এবং কন্যা প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি।

আগামী এপ্রিলে ১৫টি রাজ্যের ৫৬ জন রাজ্যসভার সদস্য অবসর নিতে চলেছেন। রাজস্থান থেকে অবসর নেবেন ছয় বারের রাজ্যসভার সদস্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। রাজ্যসভার নির্বাচনে কংগ্রেস রাজস্থান থেকে একটি আসন পাবে। কংগ্রেস সূত্রের খবর, সনিয়ার পক্ষে শারীরিক কারণে আর লোকসভা ভোটে প্রার্থী হওয়া সম্ভব নয়। ২০১৯-এর লোকসভা ভোটের পরেই এই কথা ঘোষণা করেছিলেন সনিয়া। তাই তিনি রাজস্থান থেকে রাজ্যসভায় আসবেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পর গান্ধী পরিবারে দ্বিতীয় সদস্য হিসাবে রাজ্যসভায় আসবেন সনিয়া। ১৯৬৪-র এপ্রিল থেকে ১৯৬৭-র ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন ইন্দিরা।

রাজস্থান থেকে সনিয়াকে রাজ্যসভার প্রার্থী করার পাশাপাশি কর্নাটক আসনের জন্য প্রার্থী করা হচ্ছে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিকে। তিনি বাংলা থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন। এ ছাড়া অজয় মাকেন, সৈয়দ নাসের হুসেনকে সংসদের উচ্চকক্ষে পাঠানোর ব্যাপারে চিন্তাভাবনা করছে কংগ্রেস। এই ব্যাপারে দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…