Delhi air pollution: বায়ুদূষণ থেকে নিস্তার নেই দিল্লিতে, জাতীয় রাজধানীর হাওয়া এখনও 'খুব খারাপই'

Delhi air pollution
Delhi air pollution

 

নয়াদিল্লি, ২৩ নভেম্বর : দূষণ রুখতে দিল্লি সরকারের সাম্প্রতিক প্রচেষ্টা সত্ত্বেও, জাতীয় রাজধানী দূষণ-মুক্ত হচ্ছেই না। বিগত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও বায়ুদূষণে নাজেহাল অবস্থা হয়েছে জাতীয় রাজধানীতে। এদিন সকালেও ধোঁয়াশার চাদরে মোড়া থাকল দিল্লির রাস্তাঘাট। দিল্লির বাতাসের সামগ্রিক গুণগতমান ছিল 'খুব খারাপ'-এর পর্যায়ে।

ইন্ডিয়া গেট থেকে কর্তব্যপথ, অক্ষরধাম থেকে রাজঘাট, ওয়াজিরপুর থেকে আর কে পুরম- দিল্লির প্রায় সর্বত্রই ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল। আবহবিদরা মনে করছেন, এখনই আবহাওয়া উন্নতির কোনও লক্ষণ নেই। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন সকাল ৬টা নাগাদ দিল্লির অনাদ বিহারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৮৭, আইটিও-তে ৩৪৩, ওয়াজিরপুরে ৪২২ এবং আর কে পুরমে ৪১৫।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…