Country

2 years ago

Uma Bharti : মসজিদে শিবলিঙ্গ খুঁজতে যাওয়ার প্রয়োজন নেই! উমার মুখে উল্টো সুর

Uma Bharti (File Picture)
Uma Bharti (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাম মন্দির আন্দোলনের অন্যতম সৈনিক উমা ভারতীর গলায় এবার ভিন্ন সুর শোনা গেল। তিনি বললেন, 'কাশী এবং মথুরার বিতর্কিত জমিতে মন্দির নির্মাণ হওয়া উচিত তবে সব মসজিদে শিবলিঙ্গ খুঁজতে যেও না।'

BJP নেত্রী উমা ভারতী RSS প্রধান মোহন ভাগবতের কথা স্মরণ করিয়ে বলেন, '২০২২ সাল মোহন ভাগবত এই মন্তব্য করেছিলেন। সে সময় জ্ঞানবাপী মসজিদ বিতর্ক তুঙ্গে ছিল। তিনি একদম সঠিক কথা বলেছিলেন। এ দেশের অধিকাংশ অঞ্চলেই মন্দির ধ্বংস করে মসজিদ নির্মাণ করা হয়েছিল। সেই বিতর্কে ঢুকলে এ দেশে হিন্দু বা মুসলিম, কেউই শান্তিতে বসবাস করতে পারবে না।'

২০২০ সালের আগে উমা ভারতীও বাকি ৩২ জনের মতো বাবরি মসজিদ ধ্বংসের ঘণ্টায় অভিযুক্ত ছিলেন। তারপর তাঁকে এই অভিযোগ থেকে মুক্ত করা হয়। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে তিনিও আমন্ত্রিত। কারও একার ক্ষমতায় এই দিন আসেনি। ৫০০ বছরের আন্দোলনের ফসল এই রাম মন্দির। এমনটাই জানাচ্ছেন উমা ভারতী।

২০১৯ সালে নির্বাচনী লড়াই থেকে নাম তুলে নিয়েছিলেন উমা ভারতী। তবে এ বছর তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক। BJP-র বর্ষীয়ান নেত্রী বলেন, '২০১৯ সালে ভোটে লড়ব না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে এবার নিজেই প্রার্থী হব বলে ঠিক করেছি। সে বছর ঘরে বসে নির্বাচনী লড়াই প্রত্যক্ষ করেছি। তবে এবারের ইচ্ছেটা দলকে জানিয়েছি। এবার দলের রাজ্য সভাপতি জে পি নাড্ডা স্থির করবেন আমায় কী দায়িত্ব দেবেন।'

You might also like!