Nitish Kumar:মহিলা সংরক্ষণ বিলের পক্ষে নীতীশ, বললেন আমরা শুরু থেকেই এই দাবি করে আসছি

Nitish Kumar
Nitish Kumar

 

পাটনা, ২০ সেপ্টেম্বর : মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর মতে, "মহিলাদের সংরক্ষণ পাওয়া উচিত। আমরা এটাও দাবি করছি যে, তফসিলি জাতি ও তফসিলি উপজাতি এবং ওবিসি মহিলাদেরও লোকসভা এবং বিধানসভায় সংরক্ষণ করা উচিত।"

বুধবার পাটনায় মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নীতীশ কুমার বলেছেন, "মহিলাদের সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে এবং আমরা শুরু থেকেই এই দাবি করে আসছি... তাঁরা এটা বাস্তবায়ন করবে না, তাঁদের যা করার ছিল তা করা উচিতই ছিল... আমরা তাঁদের বলেছি জাতিভিত্তিক আদমশুমারি করতে, আমরা এটাও দাবি করেছি।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…