Country

2 years ago

Nirmala Sitharaman: হাতে লাল বহিখাতা, পরনে নীল-সাদা কাঁথা স্টিচের শাড়িতে উজ্জ্বল নির্মলা সীতারমণ

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশের বাজেট প্রস্তাব পেশের দিনটি অর্থনীতিবিদ, রাজনীতিবিদিদের জন্য যতটা বড়, ফ্যাশন বিশেষজ্ঞদের জন্যেও ততোটাই, বিশেষ করে দেশের অর্থমন্ত্রী যদির যদি আলাদা ফ্যাশন স্টেটেমেন্ট থাকে, তাহলে তো বটেই। বিগত কয়েক বছরের মতোই এ বছরেও হতাশ করলেন না নির্মলা সীতারমণ। নীলের ওপর সাদা সুতোর কাজ করা কাঁথা স্টিচের শাড়িতে সংসদে এলেন।

অর্থমন্ত্রীর শাড়ির ফ্যাশন-

২০২৩: ২০২৩ সালে বাজেটের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দেখা গিয়েছিল লাল রঙের সিল্কের শাড়িতে। কালো ও সোনালি পাড় ছিল ওই শাড়িতে। মাঝে সাদা রঙের নকশা ছিল।

২০২২: ২০২২ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরেছিলেন বাদামি রঙের বমকাই শাড়ি। ওড়িশার ট্রাডিশনাল শাড়ি বমকাই। বাদামীর উপরে মেরুন, সাদা রঙের নকশা ও পাড় ছিল।

২০২১: ২০২১ সালে অর্থমন্ত্রী পড়েছিলেন লাল ও ধূসর রঙের পোচামপল্লি সিল্কের শাড়ি। তেলঙ্গানার ঐতিহ্যবাহী শাড়ি এটি।

২০২০: ২০২০ সালে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরেছিলেন হলুদ রঙের একটি সিল্কের শাড়ি। তার উপরে সোনালি রঙের জরির কাজ ছিল। আকাশী রঙের সরু পাড় ছিল শাড়িতে।

২০১৯: ২০১৯ সালে প্রথমবার বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরেছিলেন রানি রঙের মঙ্গলগিরি শাড়ি। সোনালি রঙের পাড় ছিল ওই শাড়িতে।


You might also like!