Country

2 years ago

NIA raids in Rajasthan: রাজস্থানের তিনটি স্থানে এনআইএ-র অভিযান

NIA raids in Rajasthan
NIA raids in Rajasthan

 

জয়পুর, ১১ অক্টোবর  : জাতীয় তদন্তকারী সংস্থা বুধবার রাজস্থানের তিনটি স্থানে অভিযান চালায়। বুধবার ভোরে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-র ষড়যন্ত্র মামলায় এনআইএ রাজস্থানের তিনটি স্থানে অভিযান চালায়। রাজস্থানের কোটা, টঙ্ক ও গঙ্গাপুরের অনেক জায়গায় অভিযান চালায় এনআইএ। অভিযান চলাকালীন নিরাপত্তার খাতিরে স্থানীয় পুলিশের সাহায্য নিয়েছে এনআইএ-এর দল। অভিযান চালিয়ে এনআইএ-এর দল সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করেছে।

বুধবার ভোরে কোটা, টঙ্ক এবং গঙ্গাপুরে সন্দেহভাজন পিএফআই ঠিকানায় অভিযান চালায় এনআইএর দল। অভিযানের খবর পেয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযান চালিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা গুরুত্বপূর্ণ নথি ও আইটি গ্যাজেট উদ্ধার করেছে। বর্তমানে সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে।


You might also like!