Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Jammu and Kashmir:জম্মু-কাশ্মীরের ৮টি ঠিকানায় এনআইএ অভিযান, সোপোরে পুলিশের জালে দুই জঙ্গি মদতদাতা

National Investigation Agency (NIA) embarked on yet another massive raid in Jammu and Kashmir.
National Investigation Agency (NIA) embarked on yet another massive raid in Jammu and Kashmir.

 

শ্রীনগর, ১৮ আগস্ট : জম্মু ও কাশ্মীরে আরও একবার বড়সড় অভিযানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। শুক্রবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের মোট ৮টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ। তল্লাশি অভিযান চলছে জম্মু ও কাশ্মীরের শোপিয়ান এলাকাতেও। এনআইএ জানিয়েছে, বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ক্যাডার এবং ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স এবং তাদের সহযোগীদের নির্দেশে বিভিন্ন ছদ্ম নামে পরিচালিত সন্ত্রাসী এবং নাশকতামূলক কার্যকলাপ চালানোর অপরাধমূলক ষড়যন্ত্রের একটি মামলার সঙ্গে সম্পর্কিত এই অভিযান। এ বিষয়ে গত বছরের ২১ জুন একটি মামলা দায়ের করেছিল এনআইএ।

এদিকে, জম্মু ও কাশ্মীরে পুলিশের জালে ধরা পড়ল দুই জঙ্গি মদতদাতা। শুক্রবার সকালে সোপোরে পুলিশ জানিয়েছে, লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের দুই ওভার গ্রাউন্ড ওয়াকার্সকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পিস্তলের ৮টি গুলি ও গ্রেনেড। এই গ্রেফতারিতে এফআইআর দায়ের করা হয়েছে।


You might also like!