Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

New Parliament Flag Hoisting:নতুন সংসদ ভবনে পতাকা উত্তোলন উপরাষ্ট্রপতির

New Parliament Flag Hoisting
New Parliament Flag Hoisting

 

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর  : রবিবার নতুন সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হল। দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় জাতীয় পতাকা উত্তোলন করলেন। ১৮ সেপ্টেম্বর থেকে বসছে সংসদের বিশেষ অধিবেশন। তার আগেই নতুন সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লাও।

অনুষ্ঠান চলাকালীন সাংবাদিকদের জগদীপ ধনখড় বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। যুগের পরিবর্তনের সাক্ষী ভারত। ভারতের শক্তি ও অবদানকে পুরোপুরি স্বীকৃতি দিচ্ছে বিশ্ব । আমরা এমন একটি সময়ে বাস করছি, যেখানে আমরা উন্নয়ন দেখছি।

কংগ্রেসে নেতা অধীর রঞ্জন চৌধুরীও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর অনুপস্থিতি নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, তিনি তার দলের প্রতিনিধিত্ব করছেন এবং এটাই যথেষ্ট।


You might also like!