2 years ago
CBSE Board Exams 2024: দশম ও দ্বাদশের পরীক্ষার্থীদের জন্য নয়া খবর
New news for 10th and 12th exam candidates (File Picture)
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মূল্যায়নের ক্ষেত্রে এবার নয়া পরিকল্পনা সিবিএসই। এবার থেকে আর ডিভিশন, পার্সেন্টেজ বা অ্যাগ্রিগেট দেবে না সিবিএসই। বোর্ডের তরফে জানানো হয়েছে, দশমে কেউ যদি পাঁচটির বেশি বিষয় বেছে নিয়ে পরীক্ষা দেয়, তাহলে একাদশ শ্রেণিতে ভরতি হওয়ার সময় সংশ্লিষ্ট স্কুলের ওপরই নির্ভর করবেন 'সেরা ৫ বিষয়' বেছে নিয়ে অ্যাগ্রিগেট মার্কস নির্ধারণ করা। দ্বাদশের ক্ষেত্রেও বিষয়টা একই রকমের হবে। সেই ক্ষেত্রে কলেজ বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা নিয়োগকর্তা নিজেদের মতো করে পরীক্ষার্থীর মার্কস দেখে তার অ্যাগ্রিগট নির্ণয় করবে।