Country

2 years ago

New Bills replacing IPC: আইপিসি, সিআরপিসি, ভারতীয় প্রমাণ আইনের পরিবর্তে নতুন বিল শীঘ্রই পাস করা হবে: শাহ

New Bill to replace IPC, CRPC, Indian Evidence Act to be passed soon: Shah
New Bill to replace IPC, CRPC, Indian Evidence Act to be passed soon: Shah

 

হায়দরাবাদ, ২৭ অক্টোবর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার বলেন, ভারতীয় দণ্ডবিধি (আইপিসি), সিআরপিসি এবং ভারতীয় প্রমাণ আইন প্রতিস্থাপনকারী তিনটি নতুন বিল শীঘ্রই সংসদে পাস হবে।

সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমিতে আইপিএস ক্যাডেটদের পাসিং আউট প্যারেডে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ শুক্রবার একথা বলেন। শাহ আরও বলেন, ভারত ব্রিটিশ শাসনামলে প্রণীত আইন মেনে চলছে এবং নতুন আত্মবিশ্বাস ও নতুন আশা নিয়ে নতুন যুগে প্রবেশ করছে। স্বরাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি তিনটি নতুন বিল পরীক্ষা করে দেখছে এবং সেগুলো খুব শীঘ্রই পাস করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন আইন জনগণের অধিকার রক্ষার লক্ষ্যে তৈরি করা হয়েছে। শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহিলা আইপিএস ক্যাডেটের সংখ্যা বাড়ছে। দেশে নারীদের নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে।

You might also like!