Country

2 years ago

Naxal case::নকশাল মামলা : অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার ৬০টি স্থানে অভিযান এনআইএ-এর

NIA raids in 60 places in Andhra Pradesh and Telangana
NIA raids in 60 places in Andhra Pradesh and Telangana

 

নয়াদিল্লি, ২ অক্টোবর  : জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার ৬০ টিরও বেশি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে। সোমবার এনআইএ-এর দল উগ্র বামপন্থা (চরমপন্থা) তথা নকশাল মামলার তদন্তের স্বার্থেই এই তল্লাশি অভিযান চালায়। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যের বেশ কিছু সন্দেহজনক এলাকায় এই তল্লাশি অভিযান এখনও জারি রয়েছে। এনআইএ-এর দল সোমবার সকাল থেকেই রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে এই তল্লাশি অভিযান শুরু করেছে।

জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, নকশাল মামলার তদন্তের জন্যই এই দুটি রাজ্যের ৬০টি স্থানে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে। তেলেঙ্গানার হায়দরাবাদ এবং অন্ধ্রপ্রদেশের গুন্টুর, নেলোর এবং তিরুপতি জেলায় এরপরে অভিযান চালানো হবে বলেও এনআইএ জানিয়েছে। গত মাসের ৯ তারিখে এনআইএ, তেলেঙ্গানা ও ছত্তিশগড়ের একাধিক স্থানে অভিযান চালিয়ে বিস্ফোরক সামগ্রী, ড্রোন এবং একটি লেদ মেশিন উদ্ধার করেছিল।


You might also like!