Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

PM Modi:উর্দু সাহিত্য ও কবিতায় প্রচুর অবদান রেখেছিলেন মুনাওয়ার রানাজি : প্রধানমন্ত্রী মোদী

PM Modi
PM Modi

 

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি : প্রখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, উর্দু সাহিত্য ও কবিতায় প্রচুর অবদান রেখেছিলেন মুনাওয়ার রানাজি। তাঁর প্রয়াণে গভীরভাবে ব্যথিত। রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই গলার ক্যান্সারে ভুগছিলেন প্রখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানা। রবিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সোমবার সকালে শোকবার্তায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, মুনাওয়ার রানার পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করছি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…