Country

2 years ago

Delhi minister Atishi:আরও দায়িত্ব বাড়ল অতিশীর; অর্থ, রাজস্ব ও পরিকল্পনা বিভাগের অতিরিক্ত পোর্টফোলিও তাঁর কাঁধে

Delhi minister Atishi
Delhi minister Atishi

 

নয়াদিল্লি, ৩০ জুন : আরও দায়িত্ব বাড়ল দিল্লির মন্ত্রী অতিশীর। এবার দিল্লি সরকারের অর্থ, রাজস্ব ও পরিকল্পনা বিভাগের অতিরিক্ত পোর্টফোলিও তাঁর কাঁধে অর্পণ করা হয়েছে। দিল্লির শিক্ষা মন্ত্রীর দায়িত্ব সামলানোর পাশাপাশি এবার অর্থ, রাজস্ব ও পরিকল্পনা দফতরের দায়িত্বও সামলাবেন অরবিন্দ কেজরিওয়াল ঘনিষ্ঠ অতিশী।

দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন। আর তাই দিল্লি সরকারের অর্থ, রাজস্ব ও পরিকল্পনা বিভাগের অতিরিক্ত পোর্টফোলিও ন্যাস্ত হল অতিশীর কাঁধে। এই তিনটি দফতরই আগে মন্ত্রী কৈলাশ গেহলটের হাতে ছিল।




You might also like!