Country

2 years ago

PM wishes recovery of KCR :চোট পেয়ে যশোদা হাসপাতালে চিকিৎসাধীন কেসিআর, সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা মোদীর

PM wishes recovery of KCR
PM wishes recovery of KCR

 

হায়দরাবাদ, ৮ ডিসেম্বর : সদ্য হেরেছেন ভোটে, হাত ছাড়া হয়েছে মুখ্যমন্ত্রীর কুর্সি। এবার ফার্মহাউসে পড়ে গিয়ে চোট পেলেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ভারত রাষ্ট্র সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও। তাঁকে ভর্তি করা হয়েছে হায়দরাবাদের যশোদা হাসপাতালে। বৃহস্পতিবার রাতে ইরাভাল্লিতে নিজের ফার্মহাউসে পড়ে যান কেসিআর। এরপর তাঁকে যশোদা হাসপাতালে ভর্তি করা হয়।

তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিআরএস প্রধান কে চন্দ্রশেখরের অসুস্থতার খবর শুনে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, "তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর গারু চোট পেয়েছেন জানতে পেরে ব্যথিত। আমি তাঁর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।" তেলেঙ্গানার বিআরএস এমএলসি কে কবিতা জানিয়েছেন, "বিআরএস সুপ্রিমো কেসিআর গারু সামান্য চোট পেয়েছেন এবং বর্তমানে হাসপাতালে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন। সমর্থন ও শুভকামনায় বাবা শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।"

প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে হার হয়েছে কেসিআর-এর দল বিআরএস বা ভারত রাষ্ট্র সমিতির। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর কুর্সি হারিয়েছেন কেসিআর। রবিবারই নিজের পদত্যাগপত্র জমা দিয়ে দেন কেসিআর। বৃহস্পতিবার সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন কংগ্রেসের রেবন্ত রেড্ডি। আর বৃহস্পতিবার রাতেই ফার্মহাউসে পড়ে গিয়ে চোট পেলেন কেসিআর।


You might also like!