Country

2 years ago

Ram Nath Kovind:ভুল তথ্য সমাজে বিরূপ প্রভাব ফেলে, এই চ্যালেঞ্জের দিকে নজর দেওয়া দরকার : রামনাথ কোবিন্দ

Ram Nath Kovind
Ram Nath Kovind

 

নয়াদিল্লি, ১০ জানুয়ারি : ভুয়ো খবর, পেইড নিউজ এবং ডিপ ফেক বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বলেছেন, নতুন প্রযুক্তির ফলে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। বুধবার নতুন দিল্লিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন (আইআইএমসি)-এর ৫৫-তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

তিনি বলেছেন, ভুল তথ্য সমাজে বিরূপ প্রভাব ফেলে, এই চ্যালেঞ্জের দিকে নজর দেওয়া দরকার। এই প্রসঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দ বলেন, উদীয়মান সাংবাদিকের বিশ্বাসযোগ্য তথ্য প্রদানের একটি বড় দায়িত্ব রয়েছে। তিনি আশাপ্রকাশ করে বলেন, সাংবাদিকতার মূল্যবোধ বজায় রাখা একটি চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, সাধারণ নাগরিকের স্বার্থ রক্ষা করা সাংবাদিকদের দায়িত্ব। এই অনুষ্ঠানে ২০২১-২২ এবং ২০২২-২৩ ব্যাচের ৭০০ জনেরও বেশি শিক্ষার্থীকে পিজি ডিপ্লোমা ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইএমসি-র ডিজি অনুপমা ভাটনগর এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।


You might also like!