Country

2 years ago

Om Birla:সাধারণ মানুষের জন্য মেট্রো পরিষেবা অপরিহার্য : ওম বিড়লা

Om Birla
Om Birla

 

নয়াদিল্লি, ১২ অক্টোবর  : আচমকাই দিল্লি মেট্রোয় সফর করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সাধারণ মানুষের কাছে মেট্রোর গুরুত্ব কতটা, তাও তুলে ধরলেন তিনি। মেট্রোয় সফর করার সময় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, "সাধারণ মানুষের জন্য মেট্রো পরিষেবা অপরিহার্য।" নবম জি-২০ সংসদীয় স্পিকার্স সামিটে যোগ দিতে বৃহস্পতিবার সকালে মেট্রো যাত্রাকেই বেছে নেন লোকসভার স্পিকার ওম বিড়লা। মেট্রোতে চড়ে দিল্লির দ্বারকায় যশোভূমি কনভেনশন সেন্টারে পৌঁছন তিনি।

স্পিকার ওম বিড়লা বলেছেন, "মেট্রোয় ভ্রমণ নিরাপদ এবং দ্রুত, সাধারণ মানুষের জন্য মেট্রো পরিষেবা অপরিহার্য। কিছু যাত্রী মেট্রোতেই নিজেদের রুটিন আপ-ডাউন করেন।" পরে এক্স মাধ্যমে অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছেন, "সুস্থায়ী পরিবেশ ও সবুজ অর্থনীতিতে প্রতিশ্রুতিবদ্ধ! "লাইফ: লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট" বিষয়ক সংসদীয় ফোরামে অংশগ্রহণের জন্য যশোভুমিতে পৌঁছানোর ক্ষেত্রে দিল্লি মেট্রোকেই বেছে নিয়েছিলেন। এটি খুবই সুবিধাজনক এবং সময় সাশ্রয়ী। আমি সবাইকে নিজেদের প্রথম পছন্দ হিসেবে মেট্রো বেছে নেওয়ার আহ্বান জানাই।"


You might also like!