
তুরা (মেঘালয়), ২২ ফেব্রুয়ারি : ১০-দফা দাবিকে মেঘালয়ে তুরূপের তাস করতে চান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বড় প্রচার মেঘালয়ের তুরার অন্তর্ভুক্ত রাজাবালা এলাকায় জনসভা করবেন ওঁরা দুজন।
আগামী সোমবার মেঘালয়ে বিধানসভা ভোট। ইতিমধ্যেই লাগাতার প্রচার সেরে গিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়। মেঘালয়ের নির্বাচন জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস শিবির। এই অবস্থায় মেঘালয়ের শেষ মুহূর্তের প্রচার থেকে ঝড় তুলতে চায় জোড়া ফুল শিবির। যে কয়েকটি বিষয়ের উপরে জোর দিয়ে তৃণমূল কংগ্রেস মেঘালয়ে লড়াই করছে তা হল,
১) সামাজিক প্রকল্পের প্রসার৷ ২) সবার ঘরে ঘরে খাদ্য নিয়ে যাওয়া। ৩) কৃষিকাজের জন্য কৃষকদের আর্থিক সাহায্য। এ ছাড়া কৃষিজাত পণ্য যথাযথ ভাবে বিক্রির ব্যবস্থা। ৪) স্বাস্থ্য পরিকাঠামো যথাযথ করা৷ বিশেষ করি নতুন মেডিক্যাল কলেজ। মহিলা ও শিশুদের জন্য হাসপাতাল। স্বাস্থ্যসাথীর ধাঁচে মেঘালয় স্বাস্থ্য বিমা ও ওষুধের দোকানে ছাড়। ৫) প্রতি ব্লকে মডেল স্কুল। শিক্ষার মান বৃদ্ধি।৬) ঘরে ঘরে জল। ২৪ ঘণ্টার বিদ্যুৎ৷ এছাড়া ভালো সড়কপথ। ৭) মিউজিক, স্পোর্টস, হেরিটেজের জন্যব্লক লেভেলে কাজ হবে। স্পোর্টস ইউনিভার্সিটি। প্রতি জেলায় স্টেডিয়াম। মিউজিক প্রমোশন বোর্ড। পর্যটনের আরও প্রচার। ৮) ঐতিহাসিক স্থান, ধর্মীয় স্থানের যথাযথ সংরক্ষণ। ৯) অসম-মেঘালয় সীমানা সমস্যা মেটানো। চেক পোস্ট থাকতেই হবে৷ ১০) উই কার্ড ও এম ওয়াই ই কার্ড চালু করা৷
