
নয়াদিল্লি, ১৩ অক্টোবর : রাজধানী দিল্লির বিভিন্ন সরকারি স্কুল ও এমসিডি স্কুলে আয়োজন করা হয়েছে দু'দিন ব্যাপী মেগা জয়েন্ট পিটিএম (পেরেন্টস-টিচার মিটিং)-এর। এবার শুক্রবার ও শনিবার আয়োজন করা হয়েছে পেটিএম-এর। শুক্রবার সকালে দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি এবং ডেপুটি মেয়র অ্যালে মহম্মদ ইকবাল দিল্লির একটি সরকারি স্কুলে অভিভাবক এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি বলেছেন, "কয়েক মাস আগেও আমরা, অভিভাবক এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি। আমরা দেখেছি কখনও কখনও অভিভাবকদের মধ্যে একজন ব্যস্ত থাকেন, তাঁদের সন্তানরা বিভিন্ন স্কুলে থাকে। তাই, অভিভাবকদের সুবিধার্থে আমরা দুই দিনের জন্য এই মেগা পিটিএম-এর আয়োজন করেছি। যাতে তাঁরা প্রথম দিনে আসতে না পারলেও, দ্বিতীয় দিনে উপস্থিত থাকতে পারেন। অভিভাবকরা খুশি যে বাচ্চারা স্কুলে ভাল শিক্ষা এবং পরিকাঠামো পাচ্ছে।" ডেপুটি মেয়র অ্যালে মহম্মদ ইকবাল বলেছেন, "দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে, এটি পিতামাতা এবং শিক্ষকদের মধ্যে বন্ধনকে শক্তিশালী করার একটি পদক্ষেপ। আমি মনে করি মেগা পিটিএম-এর আয়োজন একটি ভাল পদক্ষেপ।"
