
লখনউ, ১০ ডিসেম্বর : নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন বহুজন সমাজ পার্টির প্রধান তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। ভাইপো আকাশ আনন্দকে নিজের উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছেন মায়াবতী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য দলের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার বৈঠক ডেকেছিলেন মায়াবতী। সেই বৈঠকে দলকে শক্তিশালী করার জন্য আকাশকে দায়িত্ব দেওয়া হয়।
আনন্দ মায়াবতীর ছোট ভাই আনন্দ কুমারের ছেলে। মায়াবতীর ভাই আনন্দ কুমারকে ২০১৯ সালে দলের সহ-সভাপতি নিযুক্ত করা হয়েছিল, এবং আকাশ আনন্দকে জাতীয় সমন্বয়কারী করা হয়েছিল। বৈঠকে উপস্থিত বিএসপি নেতা উদয়বীর সিং বলেছেন, "বিএসপি প্রধান মায়াবতী আকাশ আনন্দকে তার উত্তরসূরি ঘোষণা করেছেন।" তিনি যোগ করেছেন, বেহেন জি উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডে দলের নেতৃত্ব চালিয়ে যাবেন, এবং আনন্দ জি অন্যান্য রাজ্যে দলের নেতৃত্ব দেবেন।"
