Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Mayabati on Independence day : স্বাধীনতা দিবসে দেশবাসীকে অভিনন্দন মায়াবতীর, দারিদ্র ও বেকারত্ব থেকে মুক্তির আহ্বান

Mayawati (File picture )
Mayawati (File picture )

 

লখনউ, ১৫ আগস্ট : বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান এবং উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মায়াবতী বলেন, দারিদ্র্য, বেকারত্ব, ধনী-দরিদ্রের মধ্যে বিশাল আয়ের ব্যবধান ইত্যাদি থেকে জনগণের মুক্তি এখন খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। মায়াবতী এদিন পরপর তিনটি ট্যুইট করেন। প্রথম ট্যুইটে তিনি লেখেন, ‘৭৭-তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশে এবং সারা বিশ্বে বসবাসকারী সমস্ত ভারতীয় ভাই ও বোনদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।’ তিনি আরও লেখেন, আজ সবাই নিজের ও পরিবারিক জীবনকে সুন্দর করতে ব্যস্ত। এই পরিস্থিতিতে তাদের শান্তি, সম্প্রীতি ও স্বাচ্ছন্দ্যময় জীবন দেওয়া সরকারের জন্য একান্ত প্রয়োজন।

তিনি আরও লেখেন, ভারত এখনও বিশ্বে একটি আদর্শ উদাহরণ। বিশেষ করে ভারতীয় সংবিধানে বাবা সাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের অবদান অনস্বীকার্য। তবে ভারতবর্ষে প্রচুর দারিদ্র্য, বেকারত্ব, অনগ্রসরতা, ধনী-দরিদ্রের মধ্যে বিশাল আয়ের ব্যবধান, আর্থিক বৈষম্য ইত্যাদি রয়েই গিয়েছে। এই অভিশপ্ত জীবন থেকে মানুষের মুক্তি প্রয়োজনীয় হয়ে পড়েছে।

মায়াবতী আরও বলেন, দেশের প্রায় ১৪০ কোটি দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জন্য স্বাধীনতার সঠিক সুফল তখনই সম্ভব, যখন শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র দেশে প্রতিষ্ঠিত হবে। বাবাসাহেবের আসল অভিপ্রায় এটাই ছিল।

You might also like!