Country

2 years ago

PM wishes on Rath Yatra: মহাপ্রভু জগন্নাথের ঐশ্বরিক যাত্রা সকলের জীবনকে সুস্বাস্থ্য, সুখ এবং আধ্যাত্মিক সমৃদ্ধিতে পরিপূর্ণ করুক : প্রধানমন্ত্রী

Pm twitted a massage on the marks of Rathyatra (File Picture)
Pm twitted a massage on the marks of Rathyatra (File Picture)

 

নয়াদিল্লি, ২০ জুন : পবিত্র রথযাত্রা উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাপ্রভু জগন্নাথের ঐশ্বরিক যাত্রা সকলের জীবনকে সুস্বাস্থ্য, সুখ এবং আধ্যাত্মিক সমৃদ্ধিতে পরিপূর্ণ করুক, এমনটাই কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। মঙ্গলবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, "সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। পবিত্র এই উৎসব যেহেতু আমরা উদযাপন করছি, ভগবান জগন্নাথের ঐশ্বরিক যাত্রা আমাদের জীবনকে স্বাস্থ্য, সুখ এবং আধ্যাত্মিক সমৃদ্ধিতে পূর্ণ করুক।"

রথযাত্রা উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীরাও সমস্ত দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন।

You might also like!