Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Maoists set fire: দান্তেওয়াড়ায় বেসরকারি নির্মাণ সংস্থার ১৬টি গাড়িতে আগুন ধরিয়েছে মাওবাবাদীরা

Maoists set fire to 16 vehicles
Maoists set fire to 16 vehicles

 

দান্তেওয়াড়া/রায়পুর, ২৭ নভেম্বর: ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় একটি বেসরকারি নির্মাণ সংস্থার (আরসি নাহার কোম্পানি) ভানসি অ্যাসফল্ট প্ল্যান্টে রবিবার গভীর রাতে দাঁড়িয়ে থাকা ১৬টি গাড়ির জ্বালানি ট্যাঙ্ক ভেঙে ফেলে প্রায় ৫০ জনের বেশি মাওবাদীদের একটি দল। এরপর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এএসপি রামকুমার বর্মণ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন।

দান্তেওয়াড়া পুলিশের মতে, মাওবাদীদের সংখ্যা প্রায় ৫০ জন বলে জানা গেছে। সবাই কালো পোশাক পরে ছিল। মাওবাদীরা দান্তেওয়াড়া থেকে বাইলাডিলার মধ্যে রাস্তা দিয়ে প্রবেশ করছে। কোম্পানির এই প্ল্যান্টটি ভাঁসি থানা থেকে এক কিলোমিটার দূরে। পুলিশ জানিয়েছে, মাওবাদীরা প্ল্যান্টে দাঁড়িয়ে থাকা হিওয়া, জেসিবি, পোকলেন, পেভার মেশিন সহ ১৬ টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আশেপাশে রেললাইন ডাবলিংয়ের কাজে নিয়োজিত কিছু যানবাহনের ক্ষতিরও খবর মিলেছে। ভানসি থানার বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মাওবাদীদের ধর্মঘটের কারনে ইতিমধ্যেই এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

You might also like!