
রায়পুর, ২১ আগস্ট : ছত্তিশগড়ের বিজাপুরের প্রায় ৫০ জন গ্রামবাসীকে অপহরণ করল মাওবাদীরা। ছত্তিশগড়ের মাওবাদী প্রভাবিত বিজাপুর জেলায় নামাজ পড়তে যাওয়া প্রায় ৫০ গ্রামবাসীকে রবিবার সন্ধ্যে নাগাদ মাওবাদীরা অপহরণ করে বলে অভিযোগ।
মাওবাদীরা রবিবার গভীর রাতে ৪৪ জনেরও বেশি গ্রামবাসীকে ছেড়ে দেয়। কুটরু পঞ্চায়েতের গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে, ছয়জন গ্রামবাসী এখনও তাদের হেফাজতে রয়েছে। সূত্রের তরফে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় কুটরু এলাকার চিকত রাজ পাহাড়ে প্রার্থনা করতে যাওয়া ৫০ জনেরও বেশি গ্রামবাসীকে মাওবাদীরা অপহরণ করে। স্থানীয়রা জানায়, রবিবার গভীর রাতে মাওবাদীরা ৪৪ জন গ্রামবাসীকে ছেড়ে দেয়। ফারসেগড় থানা এলাকার বাকি ৬ জনকে তারা আটকে রেখেছে। গ্রামবাসীরা তাদের বাড়ির সদস্যদের ছেড়ে দেওয়ার জন্য মাওবাদীদের কাছে অনুরোধ জানিয়েছে।
