Country

2 years ago

Landslide in sikkim: ভারী বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় ধস, উত্তর সিকিমে আটকে পড়লেন বহু পর্যটক

Landslide in Sikkim (File Picture)
Landslide in Sikkim (File Picture)

 

গ্যাংটক, ১৭ জুন:  ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর সিকিমে আটকে পড়লেন বহু পর্যটক। গত বৃহস্পতিবার থেকে উত্তর সিকিমে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বর্ষণের কারণে ফুঁসছে বিভিন্ন নদী। উত্তর সিকিমের মনগন থেকে চুংথাং পর্যন্ত রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়েছে। মনগন জেলা প্রশাসন জানিয়েছে, ধসের কারণে বেশ কয়েকটি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। ছাঙ্গু লেক, নাথুলা, বাবা মন্দিরের মতো জনপ্রিয় পর্যটনস্থলগুলি যাওয়ার সংযোগকারী রাস্তায় জওহরলাল নেহরু মর্গের কাছেও ধস নেমেছে।

সরকারি মতে, রাস্তায় ধসের কারণে দেশের ১৯৭৫ জন পর্যটক, ৩৬ জন বিদেশি পর্যটক লাচেন এবং লাচুং এলাকায় হোটেলে আটকে পড়েছেন। বিদেশি পর্যটকদের মধ্যে রয়েছেন ২৩ জন বাংলাদেশি, ১০ জন আমেরিকান এবং ৩ জন সিঙ্গাপুরের নাগরিক।


You might also like!