Country

2 years ago

Namami Gange Project Blast: ‘নমামি গঙ্গে’ প্রকল্পকেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু

Namami Gange Project Blast (Collected)
Namami Gange Project Blast (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তরাখণ্ডের চামোলি জেলায় বুধবার ‘নমামী গঙ্গে’ প্রকল্পে ট্রান্সফর্মার ফেটে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের অধিকাংশই শ্রমিক। আহত আরও অনেকে। মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীরও। এ ছাড়া, পিপালকোটির আউটপোস্ট ইন চার্জ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাঁরা সকলেই ‘নমামী গঙ্গে’ প্রকল্পের কাজে যুক্ত ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। উদ্ধারকাজ চলছে। চামোলি পুলিশের এসপি পরমেন্দ্র ডোভাল জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি ঘটনাস্থলে যেতে পারেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। উদ্ধারকাজ চলছে। আহতদের হেলিকপ্টারে করে ঋষিকেশ এমসে স্থানান্তরিত করা হচ্ছে। আমি তদন্তের নির্দেশ দিয়েছি।’’

এএনআই সূত্রে জানা গিয়েছে, ‘‘পুলিশের এক সাব-ইনস্পেক্টর এবং পাঁচ জন হোম গার্ড-সহ ১৫ জন মারা গিয়েছেন। তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনাস্থলের একটি লোহার রেলিং বিদ্যুতের সংস্পর্শে আসায় এই দুর্ঘটনা। তবে তদন্তের পর বিষয়টি বিস্তারিত ভাবে জানা যাবে।’’

You might also like!