Breaking News

 

Country

3 years ago

Manish Sisodia writes to Pm Modi :প্রধানমন্ত্রীকে খোলা চিঠি জেলবন্দি সিসোদিয়ার, মোদীর শিক্ষা নিয়ে তুললেন প্রশ্ন

manish sisodia writes to pm modi om education
manish sisodia writes to pm modi om education

 

নয়াদিল্লি, ৭ এপ্রিল :প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা চিঠি লিখলেন জেলবন্দি দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির শীর্ষ নেতা মনীশ সিসোদিয়া। প্রধানমন্ত্রীকে লেখা খোলা চিঠিতে তাঁরই শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন সিসোদিয়া। চিঠিতে সিসোদিয়া লেখেন, "ভারতের প্রগতির জন্য, একজন শিক্ষিত প্রধানমন্ত্রী থাকা অত্যন্ত আবশ্যিক।"

এই মুহূর্তে দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির শীর্ষ নেতা মনীশ সিসোদিয়া। জেল থেকেই প্রধানমন্ত্রীকে হিন্দিতে চিঠি লিখেছেন মনীশ সিসোদিয়া। হিন্দিতে লেখা চিঠিতে প্রধানমন্ত্রীর শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। খোলা চিঠির একেবারে উপরে তিনি লেখেন, "তিহার জেল থেকে প্রিয় দেশবাসীর হয়ে চিঠি।"

You might also like!