Country

2 years ago

Mamata Banerjee : দেশের ভালোর জন্য আমরা লড়াই করছি : মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

মুম্বই, ১ সেপ্টেম্বর : "দেশের ভালোর জন্য আমরা লড়াই করছি", শুক্রবার 'ইন্ডিয়া' জোটের দ্বিতীয় দিনের বৈঠকের প্রাক্কালে বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের নানা ধরনের প্রশ্নের মধ্যেই, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "দেশের ভালোর জন্য আমরা লড়াই করছি।"

'ইন্ডিয়া' জোটের দ্বিতীয় দিনের বৈঠকে যোগ দিতে এদিন এসেছেন কংগ্রেসের সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আব্দুল্লাহ, ওমর আবব্দুল্লাহ প্রমুখ। দ্বিতীয় দিনের বৈঠকে যোগ দিতে এসেছেন আরজেডির লালুপ্রসাদ যাদব, তেজস্বী যাদবও।


You might also like!